আবদুল মজিদ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে মো. ফারুক (২৮) নামে ব্যাটারী চালিত এক রিক্সা চালক নিহত হয়েছে। ১৭ জুন রাত সাড়ে ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের নির্মানাধীন রেল লাইনের উপর থেকে নিহত রিক্সা চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা এক ব্যক্তি লাশ দেখে বাংলাদেশ পুলিশের সেবা কেন্দ্রের ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। নিহত রিক্সা চালক মো. ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বার আউলিয়া নগর গ্রামের মো. নুরুল আলমের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ ধারণা করছেন- মধ্যরাতে কে বা কারা অটো রিক্সা ভাড়ায় যাওয়ার অজুহাতে চালক মো. ফারুকের রিক্সায় চড়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। কিন্ত এ হত্যাকান্ড কেন ঘটিয়েছে তা এখনো উদঘাটন হয়নি।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন চকরিয়া থানার উপ-পরিদর্শক সরোয়ার জাহান মেহেদী। তিনি জানান, নিহতের পেটের ডান পাশে ও বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এসময় লাশের পাশ থেকে রক্ত মাখা ছুরি, ব্যাটারী চালিত অটোরিক্সা ও তার পকেটে থাকা কিছু টাকা উদ্ধার হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন, রিক্সা চালককে কি কারণে কাহাারা হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিকেল পর্যন্ত কেউ এজাহার জমা দেয়নি। ঘটনার বিষয়ে মামলা নেওয়া হচ্ছে।।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.