এম.মনছুর আলম, চকরিয়াঃ
চকরিয়ায় সনাতন সম্প্রদায়ের অন্যতম সংগঠন গীতাঞ্জলি ক্লাবের তত্ত্বাবধানে গীতা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বরইতলী ইউনিয়নস্থ পূর্বহিন্দু পাড়া এলাকায় গীতা শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়।
বরইতলী গীতাঞ্জলি ক্লাবের সভাপতি শিমুল দত্তের সঞ্চালনায় গীতা শিক্ষা কার্যক্রম উদ্বোধনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত বক্তারা
গীতা শিক্ষার মাধ্যমে সমাজে নৈতিক জ্ঞান ও গীতার জ্ঞান বৃদ্ধির জন্য সবাইকে সচেতন হতে সবার দৃষ্টিপাত করেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্টাতা মনোরঞ্জন দে গনেশ, কক্সবাজার জেলা সাধারন সম্পাদক সুধীর চন্দ্র দাশ, চকরিয়া উপজেলা পৃষ্টপোষক বিজন বিশ্বাস, চকরিয়া উপজেলা সভাপতি কৈলাশ দে, লামা ফাঁসিয়াখালীর সভাপতি রঞ্জিত কৃষ্ণ দাশ, কাকারা ইউনিয়নের সভাপতি টুনটুন দাশ, সাংবাদিক বিপ্লব দাশ, মন্দির উন্নয়ন কমিটির সভাপতি মাস্টার অতুল কৃষ্ণ রায়, সাধারন সম্পাদক দিলীপ কুমার দে। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী পর্ষদ সদস্য শামুদয় দে, বাবলা দে, তরনিসেন দে, সুচয়ন দে, অর্ণব দেব, সঞ্জয় দে, বিনয় দে উপস্থিত ছিলেন।
উদ্বোধনে গীতা শিক্ষা কার্যক্রমে ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে গীতা প্রদান করা হয়।
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩০

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.