চকরিয়ায় কৈয়ারবিলে হতদরিদ্র ও অসহায় ৫শত পরিবার মাঝে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন দুবাই প্রবাসী জকরিয়া

এম.মনছুর আলম, চকরিয়া :

বৈশ্বিক ভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা দেশের ন্যায় চকরিয়া উপজেলা জুড়ে এলাকায় অঘোষিত ভাবে চলছে লকডাউন। এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কাজকর্ম সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। সরকারের ঘোষিত আদেশ মেনে ঘরে বসে গৃহবন্দী হয়ে তারা সময় কাটাচ্ছেন। যার কারণে অসহায়, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে।

এ দুর্যোগের মুহুর্তে মানবিক সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রায় পাঁচ শতাধিক অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কৈয়ারবিল ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম কৈয়ারবিল এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানীর দুবাই প্রবাসী আলহাজ মোহাম্মদ জকরিয়া।

মঙ্গলবার (৭এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে প্রবাসী জকরিয়ার ছোট ভাই মিনহাজ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ প্রসঙ্গে দুবাই প্রবাসী আলহাজ মোহাম্মদ জকরিয়া বলেন , করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে দেশের সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবি পরিবার গুলো বেশি দুর্ভোগে আছে। দুর্যোগের এই মুর্হুতে শ্রমজীবি এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এলাকার নিজের সামাজিক দায়বদ্ধতা থেকে জাতীয় এ দুর্যোগ মুহুর্তে মানবিক সহায়তা হিসেবে এলাকার কর্মহীন ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে আমার দাঁড়ানো।

তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের চারটি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবি ইতিমধ্যে পাঁচ শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে ভ্যান নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রীর প্যাকেট সবার হাতে আমার পক্ষথেকে তুলে দেন।

আমি অতীতেও এলাকার বিভিন্ন দুর্যোগ ও বিপদ আপদের সময় জনগণের মানবতার সেবায় সর্বদা পাশে নিয়োজিত ছিলাম, আছি এবং আগামীতেও তাদের পাশে থাকার চেষ্ঠা অব্যাহত থাকবে। তবে এ দুর্যোগ মুহুর্তে যার যার অবস্থান থেকে জাতীয় এ মহামারীর প্রাদুর্ভাবে তাদের পাশে দাঁড়ানোটা এখন বিত্তবানসহ সকলের নৈতিক দায়িত্ব বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.