চকরিয়ায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মামলা দিয়ে হয়রানিসহ হামলা ও লুটপাটের অভিযোগ

মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া(কক্সবাজার):
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডেস্থ জমিদার পাড়া এলাকায় মাষ্টার সাইফুলের নেতৃত্বে এক বৃদ্ধা মহিলার বাড়িতে হামলাসহ লুটপাটের অভিযোগ।উক্ত হামলার ঘটনায় একই এলাকার মৃত নুরুল আবচার সিকদারের স্ত্রী সেলিনা আক্তার(৫২)কে ১৬ জুন সন্ধা ৬টায় সময় পরিকল্পিত হামলা চালায়।এসময় আহত মহিলার কান্নার সুরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এমতাবস্থায় আহত সেলিনাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এবিষয়ে সেলিনা আক্তার বাদী হয়ে সাত জনকে আসামী করে চকরিয়া থানায় লিখিত এজহার দায়ের করছেন বলে জানান আহতের পরিবার।
হামলায় আহতের কন্যা ও ঢেমুশিয়া ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন জানান, বিগত সময়ে মাষ্টার সাইফুল আমাকে কু-প্রস্তাব দেন, তার কু-প্রস্তাবে প্রত্যাক্ষাণ করায় ক্ষিপ্ত হয়ে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছেন। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ জানানোর পর উপজেলা শিক্ষা অফিসার গোলসান আক্তারকে তদন্তভার দিয়েছিলেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে ২৮/১/২০২০ সালে মাষ্টারের ঘর পুড়ানো মামলায় আমার স্বামীকে মামলায় জড়ানো হয়েছে যাহার মামলা নং- ৪৪/২০। তাতেও ক্ষান্ত হননি মাষ্টার সাইফুল, সর্বশেষ তার ঘরপুড়ার মামলা এজহার নামীয় ৩ নং আসামী আবুল হোসেনের স্ত্রী তাহেরা বেগমকে চুক্তিভিত্তিক মামলা হতে অব্যহতি দেয়ার প্রলোভনে ১৬ জুন সন্ধা ৬ ঘটিকার সময় পরিকল্পিত হামলা চালায় তাহেরা ও সংঙ্গীয়রা।এতে স্বর্ণালংকারসহ ও নগদ টাকা লুটপাটসহ আমার মাকে বেদড়ক পিঠিয়ে জখম করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে,মাষ্টার সাইফুল একজন লম্পট ও দুশ্চরিত্রকারী।সে দীর্ঘদিন যাবত ইউপি সদস্য ফরিদা ইয়াসমিনকে উত্তাক্ত করত।তার ক্ষোভ মিটাতে না পেরে ফরিদা ইয়াসমিনের পেছনে উঠেপড়ে লাগে, নানাভাবে হয়রানির সম্মুখীন হতে হয়েছে একের পর এক।এরই ধারাবাহিকতায় হামলার শিকার হন তার মা সেলিনা আক্তার।১৬জুন সন্ধায় তাহেরা বেগম, সেরাবন তাফুরা, মাষ্টার সাইফুল ইসলাম, সাবেকুন নাহার ছাবুসহ অজ্ঞাত বেশ কয়েকজন মিলে ইউপি সদস্য ফরিদা ইয়াসমিনের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত হন ইয়াসমিনের মা সেলিনা আক্তার।এসময় তার সুরচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।এমতাবস্থায় আহত সেলিনাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পর প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর জখম হওয়ায় চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।এর সত্যতা নিশ্চিত করেন আহতের দ্বিতীয় কন্যা শারমিনা আক্তার।
হামলার বিষয়ে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন,হামলার বিষয়ে ৯৯৯ কল দেওয়ায় অবগত হয়েছি। অবগত হওয়ার পর তাৎক্ষিক বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে। হামলার পরদিন আহত সেলিনা আক্তার বাদী হয়ে এজহার দাখিল করেছেন।মামলার এজহার গৃহণ করার পর দ্রুত তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.