এম.মনছুর আলম,চকরিয়া :
কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে চকরিয়া উপজেলায় এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় খেটে খাওয়া মানুষের কাজকর্ম বন্ধ রয়েছে। যার কারণে অসহায় দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে চরম ভাবে আর্থিক সংকটে পড়ে।
এ দুর্যোগময় মুহূর্তে মানবিক সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে গরিব, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কৃতি সন্তান চকরিয়া পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সালেহ আহমদ সওদাগরের সুযোগ্যপুত্র, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, চেয়ারম্যান প্রার্থী তরুণ জননেতা খলিল উল্লাহ চৌধুরী।
বুধবার ২৪জুন বিকালে দেশের চলমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের প্রথম ধাপে ৫নম্বর ওয়ার্ডে ২৫০ পরিবারের কর্মহীন হয়ে থাকা দিনমজুর ও হতদরিদ্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তরুণ জননেতা চেয়ারম্যান প্রার্থী খলিল উল্লাহ চৌধুরী।
করোনার এ সংকটময় মুহূর্তে খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তরুণ জননেতা খলিল উল্লাহ চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে আমার নির্বাচনী এলাকায় গ্রাম পর্যায়ে কর্মহীন হয়ে থাকা গরিব ও দরিদ্র পরিবারের অবস্থা দেখে আল্লাহকে সন্তুষ্টির জন্য খাদ্য সামগ্রী বিতরণের আমার এ উদ্যোগ। নিজের বিবেকের তাড়নায় ও এলাকার সামাজিক দায়বদ্ধতা থেকে বৈশ্বিক এ মহামারীতে এলাকার কর্মহীন, দিনমজুর, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো।
তিনি আরও বলেন, চকরিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে লগডাউন শুরু হওয়ার পরে ও পবিত্র মাহে রমজানের শুরু থেকে ফটোসেশন ব্যতিরেখে আমার নির্বাচনী এলাকা পূর্ব বড় ভেওলায় অতীতের মতো নিরবে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেছি। যা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এখনো চলমান রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এলাকার যে কোন দুর্যোগ মোকাবেলায় এবং বিপদ আপদে অতীতেও জনগণের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। আগামীতে আরো বৃহত্তর পরিসরে যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.