এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় জনপদ বদরখালীর মাদক সম্রাট ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামী জিয়াবুল হক (৪০) নামের এক মাদক সম্রাটকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে বদরখালী বাজারস্থ ভিআইপি রেস্তোরা দ্বিতীয় তলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক সম্রাট জিয়াবুল হক উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মাহাবুবুল হকের ছেলে।
বদরখালী পুলিশ ফাঁড়ির এসআই মো.জাকির হোসেন শাওন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালীর ইউনিয়নের মাদক সম্রাট জিয়াবুলকে ১৩৫পিস ইয়াবাসহ গ্রেপ্তার করি।
দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতিসহ আদালত এবং থানায় একাধিক মামলা রয়েছে। তন্মধ্যে ২টি মামলায় আদালতের পরোয়ানা জারি রয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত জিয়াবুলকে আজ দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.