প্রেস বিজ্ঞপ্তি :
চকরিয়া উপজেলা বিএনপির একদল সশস্ত্র সন্ত্রাসী ইলিশিয়া-ঢেমুশিয়া ব্রিজ এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে গুলি চালিয়ে অফিস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বিএনপির লোকজন হামলা চালিয়ে ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে নির্বাচনী অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের লোকজন । এতে ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতাসহ ১০ নেতাকর্মী আহত হয়েছে।
হামলায় শুরুতর আহত গিয়াস উদ্দিন মেম্বারকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিস্তার করছেন। আজ ১৬ ডিসেম্বর রবিবার সকাল ১১টার দিকে ইলিশিয়া-ঢেমুশিয়া ব্রিজ এলাকায় এ হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। হামলার ঘটনার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ সভার আয়োজন করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.