এম.জিয়াবুল হক, চকরিয়া
চকরিয়া উপজেলার সুরাজপুর এলাকার বাসিন্দা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য (বর্তমানে চকরিয়া আদালতে কর্মরত) এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৩টার দিকে চকরিয়া জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নানিলিল্লাহিৃৃ রাজেউন)। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, ৫ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদে আছর চকরিয়া দক্ষিণ সুরাজপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শহীদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.