এম.মনছুর আলম,চকরিয়া :
চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্টেট আদালত ও কক্সবাজার জজ আদালতের সিনিয়র আইনজীবি সহকারী সদালাপী, বিনয়ী সবার পরিচিত মো. নুরুল আবছার (৫২) (প্রকাশ আবছার মুন্সী) আর নেই।
তিনি শনিবার রাত ১১টার দিকে হার্টএ্যাটাক করে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…………রাজিউন।
নুরুল আবছারের মৃত্যুর বিষয়টি মরহুমের বড় ছেলে এ.কে তারেক নিশ্চিত করেছেন।
শনিবার রাত ৯ টার দিকে তিনি চকরিয়া পৌরসভার বাটাখালীস্থ বাড়িতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে রামু’র জোয়ারিয়ানালা নামক এলাকায় পৌছলে রাত ১১ টার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য যে, আইনজীবি সহকারী নুরুল আবছার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.