মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ক্রয়-বিক্রয় ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধ বালু পরিবহনের দায়ে ৫টি নাম্বার বিহীন ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট এ অভিযানে নেতৃত্ব দেন।
শনিবার (নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার দিগরপানখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দিগরপানখালী এলাকার মাতামুহুরি নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি প্রভাবশালী চক্র। মাতামুহুরি খালের এই পয়েন্ট থেকে ৮-১০ জনের এ সিন্ডিকেট বালু উত্তোলন করে ডাম্পার যোগে বিক্রি করে আসছিল। খবর পেয়ে বর্নিত বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় অবৈধ বালু পরিবহনের দায়ে ৫টি গাড়ি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, পৌরসভার দিগরপানখালী এলাকার মাতামুহুরি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এ খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ বালু পরিবহনের দায়ে ৫টি নাম্বার বিহীন গাড়ি জব্দ করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.