চকবাজারের কাউন্সিলর টিনুর শপথ ৭ নভেম্বর

ডেস্ক নিউজ:
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে জয়ী কাউন্সিলর নূর মোস্তাফা টিনুর শপথ গ্রহণ আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে টাইগারপাসের চসিকের কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জাননো হয়।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজি নুরুল হক, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব ও আবদুস সালাম মাসুম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মেয়র কাউন্সিলর টিনুর সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় চকবাজার ওয়ার্ডের উন্নয়নে মেয়র রেজাউল করিমের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

গত ৭ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ৭৮৯ ভোট পেয়ে মিষ্টিকুমড়া প্রতীকে নূর মোস্তফা টিনু জয়ী হয়েছেন। এরপর উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গত ২৮ অক্টোবর বিকেল ৪ টার দিকে জামিনে মুক্তি পান টিনু।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.