মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৭ মে) বিকেল ৪টার দিকে ওই শিশুকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা দেন।
নিহত শিশু সিয়ামের মামা আনিস সরদার জানান, সিয়াম পরিবারের অন্য সদস্যদের সাথে দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস পাড়া গ্রামে তাদের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের অন্যান্য শিশুদের সাথে সিয়াম বাড়ির পাশ্ববর্তী ড্রেজিং করে সৃষ্ট খালে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানায় সবার চোখের আড়ালে সিয়াম ওই খালে ডুবে যায়।
পরিবারের সবাই তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ওই খালে অন্যরা গোসল করতে গেলে তাদের পায়ে সাথে সিয়ামের শরীল বাধে।
এসময় তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লে· নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিতাই কুমার মৃত ঘোষনা করেন।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৩৭
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.