মোজাম্মেল হক, গোয়ালন্দ থেকে:
ফের হুহু করে বাড়ছে মহামারি করোনা ভাইরাস সংক্রমনের হার। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত গোয়ালন্দ উপজেলায় সেই সংখ্যা রীতিমত মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে রোববার মাস্ক বিতরণ করলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন।
রোববার দুপুরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীদের মাস্ক পড়িয়ে দেন। এসময় তিনি সাধারন মানুষকে করোনা ভাইরাস নিয়ে উদাসিনতা পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। তিনি সকলকে সাবধান করে দিয়ে বলেন, ‘আজ যাদের মুখে মাক্স নেই, তাদের মাস্ক পরিয়ে দিচ্ছি। আগামীতে মাক্স ছাড়া কেউ বাইরে বের হলে শাস্তির আওতায় আনা হবে। এখানে তিনি ৫ শতাধিক মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করেন।
এসময় উপজেরা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন ছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার প্রমুখ।
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৬

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.