প্রেস বিজ্ঞপ্তিঃ
ছাত্র-ছাত্রীদের মেধা ও মানসিক বিকাশে KIDS IT CENTER এর সপ্তাহ ব্যাপি চলমান IQ TEST & ART EXHIBITION – 2019 সবাই কে মুগ্ধ করছে। প্রতিদিনই বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিবাবক তাদের কার্যক্রম দেখতে আসছেন।
একদিকে ছাত্র-ছাত্রীরা আই কিউ টেষ্ট ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছেন অন্য দিকে শিক্ষক, অভিবাবক তাদের কার্যক্রম ও আয়োজন দেখে মুগ্ধ হচ্ছেন। শুধু তাই নয়, KIDS IT CENTER এর এই আয়োজনে কমেন্ট করার ব্যবস্থা ও রাখা হয়েছে। শিক্ষক, অভিভাবক অথবা দর্শনার্থী আনন্দের সহিত তাদের মতামত দিয়ে যাচ্ছেন।
কেউ কেউ আবার র্যাফেল-ড্র এর টোকেন নিচ্ছেন। রামু ক্যান্টনমেন্ট, পিটিআই, কেজি স্কুল, শহীদ তিতুমীর, অংকুর ও ইন্টারন্যশনাল স্কুল থেকে আসা ছাত্র-ছাত্রীদের খুব আনন্দের সহিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে দেখা যায়।
KIDS IT CENTER এর ট্রেইনার শামীমা আলী জানান প্রতিদিন বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা অভিবাবক সহ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে এবং সবাই খুবই আনন্দের সাথে আয়োজন উপভোগ করছে। তাদের এই আয়োজন ১৮ই অক্টোবর পুরুষ্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।
কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল করীম চৌধুরী তার কমেন্টে লিখেন “বাহিরের দেশে এই রকম উদ্দ্যেগ প্রচলিত থাকলে ও আমাদের দেশে খুবই নগন্ন। কক্সবাজারে এই ধরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। KIDS IT CENTER এর মাধ্যমে স্থানীয় শিশু-কিশোরদের মেধা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন্শাআল্লাহ”।
কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তার কমেন্টে লিখেন KIDS IT CENTER এর এই ব্যাতিক্রম উদ্যোগ কক্সবাজারের ছোট সোনামনিদের জন্যে বিশেষ উপকারী ও যূগ উপযোগী অবদান রাখবে। সংশ্লিষ্ট সবাইর জন্যে শুভ কামনা”।
কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালযের সিনিয়র শিক্ষক শাহজান কুতুবী তার কমেন্টে লিখেন KIDS IT CENTER এর এই উদ্যোগ খুবই সুন্দও ও প্রশংসনীয়। কক্সবাজারের ছোট্ট সোনামনিদের জন্যে ইহা খুবই উপকরী হবে। সকলের জন্যে দোআ রইল”।
তা ছড়া শহীদ তিতুমীর ইনষ্টিটিউট এর পরিচালক, কেজি স্কুল, ল্যাবরেটরি স্কুল, আইডিয়াল স্কুল, হলি চাইল্ড স্কুল, অংকুর কিন্ডার গাটেন, কক্স ক্যাম্বিয়ান, সেন্ট্রাল সরকারী প্রাইমারি, ডি-ওয়ার্ড সরকারী প্রাইমারি, বার্মিজ সরকারী প্রাইমারি সহ প্রায় ডজন খানেক স্কুলের প্রধান শিক্ষক এই আয়োজনে অংশ গ্রহণ করেছেন এবং তাদের মতামত প্রদান করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.