ওয়ান নিউজ ডেক্সঃ অতীতে কোনো স্থান বা ঠিকানা খুঁজে বের করতে যাত্রাপথের মানুষজনকে জিজ্ঞাসা করার প্রয়োজন হতো। তবে প্রযুক্তির এই যুগে স্থান খুঁজে বের করা বা গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষের হাতে থাকা স্মার্টফোনটিই যথেষ্ঠ। কারণ, স্থান খুঁজে পাওয়ার সহজ উপায় এখন গুগল ম্যাপ।
সম্প্রতি গুগল জানিয়েছে, গুগল ম্যাপে আসতে যাচ্ছে আরো নতুনত্ব। পরিবর্তন আসছে বড় পরিসরে। এর ফলে ব্যবহারকারীরা কোনো স্থানের বিষয়ে আরো সুস্পষ্ট ধারণা পাবেন।
জানা গেছে, নতুন নকশাকৃত গুগল ম্যাপটি হবে আরো বেশি রঙিন। নতুন ম্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা চলতি পথের স্থান সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাবেন। সেটি হতে পারে সড়ক, শুকনো মরুভূমি, বন বা অন্তহীন সমুদ্র। যা ম্যাপ ব্যবহারীর কাছে আরো বাস্তবিক করে তুলবে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে আপাতত ২২০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা গুগল ম্যাপের এই সুবিধা পাবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.