গাদাগাদি করে লঞ্চে যাত্রী পারাপার

মোজাম্মেল হক ,গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে
রপ্তানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে যোগ দেওয়ার সুবিধার্থে কঠোর লকডাউন শিথিল করে গণপরিবহন চলাচলের ঘোষণায় দৌলতদিয়া- পাটুরিয়া নৌ রুটে হাজার হাজার যাত্রীর ঢল নামেছে।

রোববার (১ আগস্ট) দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া মানিকগঞ্জ হয়ে দেশের বিভিন্ন এলাকায় কর্মস্থলে যোগ দিতে লঞ্চে গাদাগাদি করে এসব যাত্রীরা পারাপার হচ্ছেন।

এ সময় তিল ধারনের কোন জায়গা ছিল না। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে ধারণক্ষমতার কয়েকগুণ অতিরিক্ত যাত্রী নিয়ে এসব নৌযান নির্দিষ্ট গন্তব্যে পাড়ি জমায়। এদের মধ্যে সামাজিক দূরত্ব তো দূরের কথা অনেকের মুখে মাস্ক পর্যন্ত ছিল না।

তবে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে নৌযান কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে বার বার মাইকিং করা হলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই বললেই চলে।

দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. রাসেল বলেন, দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ১৮টি লঞ্চ চলাচল করছে। তবে এসব যাত্রীদের মধ্যে স্বাস্থ্য বিধি মানার প্রবণতা কম ছিল বলে তিনি স্বীকার করেন।

এদিকে লঞ্চ চলাচল শুরু হওয়ায় দৌলতদিয়া – পাটুরিয়া রুটে ফেরিতে যাত্রীদের কোনো চাপ ছিল না। তবে সাময়িক লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীদের তেমন কোনো চাপ নেই

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.