এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক।।
আগামী ৮ নভেম্বর কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের ত্রি- বার্ষিক সম্মেলন। সম্মেলন কে ঘিরে আওয়ামিলীগ নেতা- কর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্যতা।
সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল ১ নভেম্বর বিকাল ৪ টায় গর্জনিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্টিত হয়।সভায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলোয়াত করেন মাওলানা সাইফুল্লাহ মোহাম্মদ ফোরকান।
সভাপতিত্ব করেন গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ফরিদ আহমদ চৌধুরী। গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আইয়ুব সিকদারের পরিচালনায় অনুষ্টিত সভায় আগামী ৮ নভেম্বর গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের ত্রি- বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট গর্জনিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন,ইউনুচ সিকদার, ফরিদ আহমদ চৌধুরী, মোঃ আইয়ুব সিকদার, ইয়াহিয়া চৌধুরী, ফিরোজ আহমদ সিকদার, আবুল কালাম ২ নং ওয়ার্ড, মোঃ ইউচুপ ৭ নং ওয়ার্ড, মহিউদ্দিন সিকদার ৮ নং ওয়ার্ড, সাংবাদিক এস এম হুমায়ুন কবির, মফিজ আলম এমইউপি ৯ নং ওয়ার্ড, কামাল হোসেন এমইউপি ৬ নং ওয়ার্ড, আবদুল জব্বার এমইউপি ৩ নং ওয়ার্ড, মোঃ তৈয়ব – আবছার ৫ নং ওয়ার্ড, এবং সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান গর্জনিয়া ইউনিয়ন পরিষদ।
সভায় ওয়ার্ড আওয়ামিলীগের সম্মেলন জমকালো আয়োজনের মধ্যদিয়ে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.