এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।।
কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে অবৈধভাবে বালি উত্তোলন স্পটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় বালি উত্তোলনের একটি মেশিন জব্দ করে তাৎক্ষণিক আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বালি উত্তোলনে জড়িত শামশুল আলম নামের এক ব্যক্তিকে ৫ মাসের সাজা প্রদান করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রনয় চাকমা।

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দন্ড প্রাপ্ত শামশুল আলম ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জের অধীনস্থ ধলির ছড়া বিটের তলিয়া ঘোনা এলাকায় অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল। বিষয়টি নিশ্চিত হয়ে মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
খবর পেয়ে ১৮ জুন বিকাল ৪ টার দিকে অভিযানে আসেন ইউএনও প্রণয় চাকমা। রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুন মিয়াকে সাথে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় স্থানীয় চেয়ারম্যান এমডি শাহ আলম ,বিট কর্মকর্তা বশির আহমদ খান, স্টাফ, গ্রাম পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। এদিকে রামুর গর্জনিয়ার বেলতলী বাজার এলাকায় এলাকার কুখ্যাত ভুমিদস্যু আবু তাহের কর্তৃক শত বছরের চলাচলের রাস্তা টি বন্ধ করে দিয়ে হাজার হাজার গ্রামবাসী কে যাতায়াতে চরম কষ্ট দিয়ে যাচ্ছিল দীর্ঘ ২ মাস ধরে।
বিষয় এলাকাবাসী রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা কে জানালে তিনি তাৎক্ষণিক গর্জনিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ সাহেদ কে পাঠিয়ে বন্ধকৃত পথ টি খুলে দেন।এ সময় হাজার হাজার মানুষ রামু উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ উৎসব করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.