নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক হুমায়ুন কবিরের লিখনির কারণে ত্রান পেলেন গর্জনিয়ার প্রতিবন্ধী ও নিম্ন আয়ের মানুষ। করোনা ভাইরাস কোভিড -১৯ বিশ্ব জুড়ে জনজীবন হুমকিতে ফেলে দিয়েছে।
গত ১৭ মার্চ থেকে দীর্ঘ সময় বাংলাদেশের মানুষ হোম কোয়ারান্টাইনে আছে। এমন নাজুক পরিস্থিতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কষ্টের অন্ত নেই। প্রিয় গর্জনিয়ার মানুষের দুঃখ দুর্দশার অন্ত নেই। তাদের দুর্সহ যন্ত্রনায় নিজে ও বাকরূদ্ধ। লিখনির মাধ্যমে প্রশাসন সহ বিত্তশালীদের নজরে আনতে প্রানবন্ত চেস্টা চালিয়েছি।
মুখোশধারী দুর্বৃত্তদের নগ্ন ষড়যন্ত্রের শিকার হয়েছি। চেস্টা করেছি থাকতে। সরকার প্রশাসনিকভাবে আমাদের লিখনির মাধ্যমে জনমানুষের কষ্টের বিষয়টি তুলে ধরতে পারায় নুন্যতম হলে ও ত্রান সামগ্রী গর্জনিয়ার ঘরে ঘরে পৌছে দিয়েছে।
এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চালিয়ে যাবে সরকার তথা রামু উপজেলা প্রশাসন। আজ ক্ষুদ্র একটি মানবিক কাজে নিজেদের জীবনের ঝুঁকির কথা চিন্তা না করে ছুটে গিয়েছিলাম গর্জনিয়া ইউনিয়নের পূর্ববোমাংখিল ৭ নং ওয়ার্ডের প্রতিবন্ধী একজন দ্বীনি আলেম মৌলানা আব্বাস সাহেবের কাছে।
জাতীয় গোয়েন্দা সংস্থার রামু প্রতিনিধি আবু হানিফ ভাইয়ের পাঠানো উপহার সামগ্রী পৌছিয়ে দিতে। খুব বেশি না হলে ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (প্রণয় চাকমা) মহোদয়ের প্রথম উপহার সামগ্রীর একটি প্যাকেট পাঠানোর পর আবু হানিফ ভাইয়ের পাঠানো খাদ্য সামগ্রীর প্যাকেট টি দ্বিতীয় উপহার।
সমাজের অবহেলিত প্রতিবন্ধী এই আলেমেদ্বীন সহ আরো কয়েকজন প্রতিবন্ধীর তালিকা তৈরী করেছি। ক্রমান্বয়ে প্রতিবন্ধী সহ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত যারা কষ্টে আছেন সবার ঘরে ঘরে খাদ্য সামগ্রীর প্যাকেট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।
রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব পরিবারের একঝাঁক সহকর্মী যারা স্বেচ্ছাসেবক হিসাবে মহতি এ কাজে আমার পাশে থেকে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.