খুলে দেয়া হয়েছে মসজিদ আল-হারাম ও মসজিদে নববী

ওয়ান নিউজ ডেক্সঃ  পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পর সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী খুলে দেয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সৌদির রাষ্ট্রীয় টেলিভিমন আল-এখবারিয়া পবিত্র এ দুই মসজিদ খুলে দেয়ার খবর জানায়।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস জানায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাবা শরিফ ধোঁয়া-মোছার কাজ চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.