খালেদার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস আটক

ওয়ান নিউজঃ বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণ থেকে তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান এমএ কাইয়ূম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শিমুল বিশ্বাস আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার চেষ্টাকালে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়।’

তবে শিমুল বিশ্বাসকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

খালেদা জিয়া এবং আরও দুই আসামির উপস্থিতিতে পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ-৫ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.