প্রেস বিজ্ঞপ্তি
কোভিড-১৯ এর ঝুঁকি উপশমের লক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্পে গাড়ি ও কর্মীর সংখ্যা কমানোর উদ্দেশ্যে শরণার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) একটি সম্পূর্ণ ডিজিটাল ভেহিক্যাল ট্র্যাকিং পদ্ধতি তৈরি করেছে যেন মানবিক সহায়তা দানকারী সংস্থা গুলো সময় মতো জরুরি সেবা গুলো চালিয়ে যেতে পারে।

আরআরআরসিঅফিস,লজিস্টিকস্ সেক্টর এবং ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)-এর সাথে সম্মিলিতভাবে হিউম্যানিটেরিয়ান একসেস প্রজেক্ট চালু করেছে ডব্লিউএফপি, যা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ক্যাম্পে গাড়ির প্রবেশের ওপর নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে সহায়তা করছে।
এপ্রিল মাসের শুরু তে ক্যাম্পে প্রবেশ সীমিত থাকাকালীন সময়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) প্রতিদিন গাড়ির একটি তালিকা অনুমোদন করতেন। সেই তালিকা অনুযায়ী স্থানীয় ও জাতীয় আইন প্রয়োগ কারী সংস্থা গুলো প্রতিটি গাড়ির অনুমোদনপত্র ম্যানুয়াল পদ্ধতিতে যাচাই করে দেখতো, যার ফলে দুই ঘণ্টা পর্যন্ত ও গাড়িগুলো কে অপেক্ষা করতে হতো এবং ক্যাম্পে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে কম সময় পাওয়া যেত।
এই প্রক্রিয়া টিকে দ্রুততর করতে ও এ কে আর ও সুদক্ষ করে তুলতে হিউম্যানিটেরিয়ান একসেস প্রজেক্ট-এর আওতায় ৪৮ ঘণ্টার ও কম সময়ের মধ্যে একটি সম্পূর্ণ ডিজিটাল ভেহিক্যাল ট্র্যাকিং পদ্ধতি তৈরি করা হয়েছে, যাতে করে গাড়ি গুলোর দেরি না হয় এবং চেকপয়েন্টে অপেক্ষার সময় উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনা যায়। এছাড়াও, যাত্রী ও চালকদের কে এখন গাড়ি থেকে নেমে নির্ধারিত বইয়ে স্বাক্ষর করতে না হওয়ার কারণে কর্তৃপক্ষের পক্ষে শারীরিক দূরত্বের ব্যাপার টি চর্চা করতে ও সহায়ক হচ্ছে।

চেক পয়েন্টে কোন সংস্থার কোন গাড়ি ক্যাম্পে যাচ্ছে তা চিহ্নিত করতে কর্তৃপক্ষকে গাড়ি গুলোর জন্য নির্ধারিত কিউ আর কোড স্ক্যান করার কাজে সহায়তা করছেন ডব্লিউএফপি-এর কর্মীরা, যার ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িগুলো কে চিহ্নিত করে ক্যাম্পে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃমাহবুব আলম তালুকদার বলেন, “যেহেতু বাংলাদেশের অন্যান্য শহর ও নগরে কোভিড-১৯ এর বিস্তার শুরু হয়ে গেছে, তাই আরআরআরসি অফিস থেকে আমরা এমন একটি সমাধান বের করতে চেয়েছি যেন আমরা ক্যাম্পে জরুরি সেবাগুলো দেয়ার পাশাপাশি সেখানে কোভিড-১৯ এর বিস্তার বন্ধ করতে পারি।”
তিনি আরও বলেন, “ডব্লিউএফপি, আইএসসিজি ও লজিস্টিক সেক্টর সীমিত সংখ্যক কিছু গাড়ির জন্য কিউ আর কোড সম্পন্ন গাড়ির পাস-এর আইডিয়াটি নিয়ে এসেছিল। গাড়ি মনিটরিংয়ের এই পদ্ধতি ব্যবহার করে এখন আমরা প্রতিদিন কতগুলো গাড়ি ও কতজন যাত্রী যাচ্ছেন, তা যাচাই করে দেখতে পারি। এই প্রক্রিয়ার সাথে যারা সরাসরি যুক্ত আছেন, তাদের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ।”
বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি-এর প্রতিনিধি রিচার্ডরেগান বলেন, “জরুরি অবস্থার মতো দ্রুত গতিশীল পরিবেশে প্রকল্প হাতে নেওয়া ও সেগুলো কে চালু রাখার জন্য সংস্থা সমূহ ও কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “ক্যাম্পে গাড়ি ও কর্মীর সংখ্যা কমিয়ে আনার মাধ্যমে জীবন রক্ষা কারী সহায়তা দেওয়া ও ক্যাম্পে কোভিড-১৯ এর ঝুঁকি কমানোর জন্য গোটা মানবিক সহায়তা গোষ্ঠী কঠোর ভাবে পরিশ্রম করছে”।
বর্তমানে ৮টি চেক পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডারগার্ড বাংলাদেশ ও স্থানীয় পুলিশের সাথে ডব্লিউএফপি-এর ১২ জন কর্মী গাড়ি গুলো কে চিহ্নিত করছে।
জাতিসংঘবিশ্ব খাদ্য কর্মসূচি জরুরি অবস্থায় জীবন রক্ষা করে চলেছে এবং টেকসই উন্নয়নের মাধ্যমে লাখো মানুষের জীবনে ইতি বাচক পরিবর্তন নিয়ে আসছে। সারা বিশ্বের ৮০টির ও বেশি দেশে ডব্লিউএফপি কাজ করে, যার মধ্যে রয়েছে সংঘাত ও দুর্যোগে মানুষের জন্য খাদ্য নিশ্চিত করা ও উন্নততর এক ভবিষ্যতের জন্য ভিত্তি প্রস্তুত করা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.