কেইপিজেডে কর্তৃপক্ষের আশ্বাসে শনিবার থেকে কাজে ফিরছে শ্রমিকেরা

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:

সরকারি নতুন গেজেট অনুযায়ী বেসিক বাড়ানোর দাবীতে আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে টানা আন্দোলনে নামেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কারখানার কেন্টিনে ম্যানেজমেন্টের সাথে শ্রমিকরা বৈঠকে বসেন।

তাদের দাবী আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ২য় দিনের মত কর্মবিরতি রেখে শান্তিপ‚র্ণ আন্দোলনে নামলে, মালিক কর্তৃপক্ষ তাদের দাবী মেনে নিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।

জানা যায়- সরকার গার্মেন্টস শ্রমিকদের বেসিক বাড়িয়ে দিলেও কোরিয়ান ইপিজেডে বেসিক বাড়িয়ে না দেওয়ায়, বেসিক বাড়ানোর দাবিতে শ্রমিকরা কর্মবিরতি রেখে দ্বিতীয় দিনে আন্দোলন করেন।

এই সময় শ্রমিকদের আন্দোলনের মুখপাত্র এস.এম মুজিবুর রহমান ৪০জন শ্রমিক বিশিষ্ট কমিটি নিয়ে ম্যানেজমেন্টের মাঝে তাদের দাবী তুলে ধরেন। টানা ৩ ঘন্টার বৈঠকের শেষে কর্তৃপক্ষ তাদের দাবী মেনে নিয়ে আগামী একমাসের মধ্যে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন এবং শনিবার থেকে তাদেরকে কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করেন।

কর্তৃপক্ষ বলেন, ইপিজেডের যে নিয়ম কাঠামো তার আলোকে পর্যালোচনা করব এবং করে আগামী এক মাসের মধ্যে যদি ইপিজেড নিয়মের মধ্যে কোনো ভুলত্রুটি থাকে আগামীতে এটি বাস্তবায়ন হবে৷ সকল সমস্যার সমাধান ইপিজেড নিয়মের মধ্যে হবে৷

কর্তৃপক্ষের এই আশ্বাস গ্রহণ করে শ্রমিকরা। তাদের আন্দোলন প্রত্যাহার করেছে শনিবার থেকে কর্মস্থলে ফিরবে৷

যদি একমাসের মধ্যে তাদের দাবী প‚রণ না হয় তাহলে আবার কঠোর আন্দোলনে নামবে বলে জানায় শ্রমিকরা৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.