কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ

কুতুবদিয়ায় পানিতে ডুবে লেমশীখালী ইউনিয়নের এহসানের শিশুপুত্র নজির হোসন (০১) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে লেমশীখালীর মো. এহসানের পুত্র নজির হোসেন (১) বাড়ির পাশের পুকুরে হঠাৎ ডুবে যায়।

প্রতবেশিরা দেখে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.