নিজস্ব প্রতিবদক:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিভিন্ন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ নেতা সোহেল উদ্দিনের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চলছে।
গতকাল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ও ধুরুং এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাথে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সদস্য সোহেল উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ কুতুবদিয়ার গণমানুষের দ্বারে দ্বারে নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রচার প্রচারণা চালান।
কক্সবাজার-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব আশেক উল্লাহ রফিককে বিজয়ী করার লক্ষ্যে তিনি কেন্দ্রের নির্দেশে কাজ করে যাচ্ছেন বলে জানান।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মহেশখালী কুতুবজোমের ছাত্রনেতা সোহেল উদ্দিনের নেতৃত্বে ইতিমেধ্য মহেশখালীসহ কুতুবদিয়া উপজেলার প্রত্যেকটি এলাকার ভোটারের দ্বারে দ্বারে ভোট চাইছেন।
ছাত্রলীগ নেতা সোহেল, ‘আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড গুলো সাধারণ মানুষকে অবহিত করেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।’
গণসংযোগকালে সমন্বয়ক কমিটির সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক মিজবাউর রহমান তুহিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.