কুতুবদিয়া সংবাদদাতা:
ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেই সম্প্রতি আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে।
কুতুবদিয়ায় সংক্রমণ ঠেকাতে আবারও মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে পুলিশ। জনসাধারণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে লকডাউনের দ্বিতীয় দিনে বড়ঘোপ উপজেলা গেইট, ধুরুং বাজারসহ অনেক এলাকায় মাস্ক বিতরণ করেছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন।
তিনি বলেন, আজ আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করছি। এছাড়াও জনগণকে সচেতন করতে মাইকিং করেছি। মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছি। কিন্তু সেই সচেতনতার অভাব দেখা যাচ্ছে। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি। তাই বাজার এলাকাগুলিতে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি ব্যাপকভাবে মাস্ক বিতরণ করা হল পথচলতি বাসিন্দাদের মধ্যে। সেই সঙ্গে বাজারে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে নজরদারি চালানো হবে।
তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া কথা জানানো হয়।
এইসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ধুরুং কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ জানে আলম সিকাদারসহ কুতুবদিয়া থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.