কুতুবজুমে স্থাপন হচ্ছে একটি অর্থনৈতিক অঞ্চলঃ আশেক উল্লাহ রফিক এমপি

প্রেস বিজ্ঞপ্তি :

নৌকা প্রতীকের জন্য ভোট চেয়ে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আশেক উল্লাহ রফিক এমপি যেদিকেই যাচ্ছেন সেদিকেই জনতার ঢল নামছে। আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুতুবজুম ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ ও পথসভায় এক অভুতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। প্রতিটি এলাকায় নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে স্বাগত জানান স্থানীয় লোকজন।

পথসভায় আশেক উল্লাহ রফিক এমপি বলেন, নৌকা প্রতীক বিজয়ী হলে সোনাদিয়াকে ঘিরে যে পর্যটনের পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহন করেছেন তা খুব দ্রুত বাস্তবায়ন হবে। সাগরের মোহনা জলদস্যুমুক্ত করে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতি এখন সম্পুর্ণ নিয়ন্ত্রণে এসেছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে গড়ে তুলা উপকূলীয় সবুজ বেস্টনী অক্ষত আছে কঠোর তদারকির কারণে। এক সময় এলাকা ছিল জলদস্যুদের অভয়ারণ্য। প্যারাবন কেটে তৈরী করা হত চিংড়ি ঘের। সেই সময়ের ক্ষত এখনো পুষিয়ে উঠেনি সোনাদিয়া।

তিনি আরো বলেন, এই অবহেলিত এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের কারণে এই এলাকার গুরুত্ব আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষায় পিছিয়ে পড়া কুতুবজুম অনেক এগিয়ে গেছে। ইতোমধ্যে কুতুবজুমে স্থাপন হচ্ছে একটি অর্থনৈতিক অঞ্চল। এটি সম্পন্ন হলে কুতুবদিয়া কুতুবজুম ইউনিয়ন অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বি হবে এবং বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.