কিশলয়ের প্রাক্তন ছাত্রী অপি হত্যাকারীদের ফাঁসি দাবি

নিজস্ব প্রতিবেদক
চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ নিকেতনের প্রাক্তন মেধাবী ছাত্রী নুরেন রিয়ান তাজ পিয়া অপি (২০) হত্যা মামলার আসামী মিরাজ, রহিম মেম্বার ও তার পরিবারের অন্যান্য সদস্যদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ অক্টোবর যৌতুকের লোভে অপির স্বামী, তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলে পরিকল্পিতভাবে নির্যাতন চালায়। এরপর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এই হত্যাকারীদের দ্রুত আইনে বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অপির পিতা নুরুন্নবী বলেন, আমার মত আর যেন কোন বাবার বুক খালি না হয়। যৌতুকের জন্য আমার মেয়ে অপিকে এই খুনিরা নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। তাদের ফাঁসি চাই।

এ সময় কিশলয় আদর্শ নিকেতন ২০২০ ব্যাচ এর ছাত্রছাত্রীরা ‘অপি হত্যার বিচার চাই খুনী মিরাজের ফাঁসি চাই, ‘যৌতুকের লোভী থাবায় আমার বোনের লাশ কেন.? বিচার চাই বিচার চাই, এদেশের মাটিতে খুনি পরিবারের ঠাই নাই’ লিখিত বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে খুনীদের ফাসির দাবিতে ফুসে উঠেন।

কিশলয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি কাজী সাইফুর রহমানের সভাপত্বিত্বে ও শাহরিয়ার খানের সঞ্চালনায় মানবনবন্ধনে বক্তব্য রাখেন- খুটাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ তারেক, সাবেক মহিলা মেম্বার রাজিয়া, ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছৈয়দ আলম, বর্তমান সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া, ৭ নং ওয়ার্ডের মেম্বার ওয়াসিম আকরাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইমরান, সাবেক ছাত্রনেতা রমজান আলী মোরশেদ রায়হান, মামুন, জিয়া হায়দার, জনি চৌধুরী।

এছাড়া খুটাখালী কিশলয় আদর্শ নিকেতন ২০২০ ব্যাচের ছাত্র ছাত্রীরাসহ বিভিন্ন স্তরের প্রতিবাদী জনতা মানববন্ধনে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, মিরাজ নামক ছেলের সাথে অপির প্রেমের সম্পর্ক ছিল। সেই সুত্রে গত ২০২০ সালের জানুয়ারিতে তাদের বিয়ে হয়।

স্বামী মিরাজ লামা ফাসিয়াখালী ইউনিয়নের কুমারী আড়াই মাইল ৫ নং ওয়ার্ডের রহিম মেম্বারের ছেলে।

বিয়ের কিছুদির পর হতে না হতে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্বামী। তাজ জন্য বিভিন্ন সময় অপিকে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। এ ব্যাপারে শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

এর রেশ ধরে গত ১১ অক্টোবর অপিকে ফাঁসিতে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করে শ্বশুরালয়ের লোকজন। এ বিষয়ে অপির ভাই শাহরিয়ার বাদী হয়ে বান্দরবানের লামা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০২।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.