কাশ্মীরে ফের গোলাগুলি, ৩ জইশ সদস্য নিহতের দাবি

ওয়ান নিউজ ডেক্সঃ ভারতশাসিত জম্মু-কাশ্মীরে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে কাশ্মীরের ত্রাল নামক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর এনডিটিভির

রাজ্যটির পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিংয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ত্রালে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে তিনজন নিহত হয়েছেন। গোলাগুলির সময় ঘটনাস্থল থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় জনগণের চলাচলে কড়াকড়ি আরোপ ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিহতরা সবাই পাকিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবি করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

দিলবাগ সিং বলেন, মঙ্গলবার পাকিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্যদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলি হয়। এ ঘটনায় সংগঠনটির তিন সদস্যের প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত তিন জইশ সদস্য গত মাসে কাশ্মীরের গুজ্জার সম্প্রদায়ের এক পরিবারের দুই সহোদরকে গুলি করে হত্যা করেছিল বলে দাবি করেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.