ওয়ান নিউজঃ সৌদিগামী যেসব যাত্রীরা গত ১৪ এপ্রিল থেকে ফ্লাইট মিস করেছেন তাদের জন্য আগামীকাল রোববার (১৮ এপ্রিল) সৌদি এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট চলবে।
শনিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জমায়েত সৌদি গমনেচ্ছুদের আশ্বস্ত করেছেন সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক (সেলস এ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম।
আগামীকাল রবিবার থেকে ১৪ তারিখের যাত্রীদের ফ্লাইট শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৫ এপ্রিলের টিকিট সোমবার (১৯ এপ্রিল), ১৬ এপ্রিলের টিকিট মঙ্গলবার (২০ এপ্রিল), ১৭ এপ্রিলের টিকিট বুধবার (২১ এপ্রিল) এবং ১৮ এপ্রিলের টিকিট বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেওয়া হবে।’
এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের জাহিদুল ইসলাম বলেন, ‘১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ফ্লাইটের সৌদি যাত্রীদের পরবর্তীতে তারিখ জানানো হবে।’
জানা গেছে, লকডাউনের কারণে বিভিন্ন বিশেষ ফ্লাইটের ১৪টির মধ্যে ৭টিই বাতিল করা হয়েছে। এরআগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.