ডেস্ক নিউজ:
দুই মামলায় জামিন পেয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা একা। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার সৈয়দ শাহ শরীফ জানান, আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় এ অভিনেত্রীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এবং বাসা থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে। এসব মামলায় গ্রেফতার করে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.