কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে শনিবার রাত আড়াই টায় মোঃ জহিরুল (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রাম এলাকার মোঃ মোজাম্মেল হোসেন ছেলে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
শুক্রবার(৩০জুলাই২১) বিকেলে জ্বর, শ্বাসকষ্ট এবং কাশি উপসর্গ নিয়ে মোঃ জহিরুলকে তার আত্মীয়-স্বজন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং ঐ রাতে তার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় রাত আড়াই টায় সে মৃত্যু বরণ করে।
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.