কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার কাপ্তাই নতুন বাজারের পুরাতন ঐতিহ্যবাহি বাইতুল ইলাহ শাহী জামে মসজিদটি ধীরে ধীরে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন মসজিদে পরিণত করা হবে। বৃহস্পতিবার (২০মে) সকাল ১১টায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের পঞ্চাশ লাখ টাকার অর্থায়নে উক্ত মসজিদের নবনির্মিত ৩য় তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে সভাপতি,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমন মন্তব্য করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীল, পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব), কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন, এলপিসি শাখা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী শামসুল ইসলাম আজমির, উপজেলা আ’লীগ সহসভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্ত্তী, জাতীয় বিদু্ৎ শ্রমিক লীগ কাপ্তাই সিবিত্র শাখার সাধারন সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আকতার আলম (ভারপ্রাপ্ত),উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন।
এছাড়া সহ আ’লীগ দলীও অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং মসজিদ কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
এসময় কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের সভাপতি আব্দুল আলীম কালাম বলেন, পার্বত্য রাঙ্গামাটি আসনের দীপংকর তালুকদার এমপি, প্রচেষ্ঠায় ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী ও কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সহযোগিতায় পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ মসজিদের ভিত্তি প্রস্থর কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, আমরা মসজিদ কমিটির পক্ষ হতে সরকারে এ উন্নয়ন কার্যক্রম কে সাধুবাদ জানাই আশাকরি মসজিদটি একটি পূর্ণাঙ্গ মসজিদ সম্পন্ন হবে।
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.