কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর সাপ অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটি সদর টেনিস ক্লাব সংলগ্ন এলাকা হতে আটক প্রায় ১০ফুট দৈর্ঘ্য অজগর সাপটি শুক্রবার (৬আগষ্ট) বিকেল ৬টায় কাপ্তাই ন্যাশনাল পার্ক রামপাহাড় বিটে অবমুক্ত করেছে বন কর্মকর্তারা।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান,আটক অজগর সাপটি রাঙামাটি সদর টেনিস ক্লাব সংলগ্ন লোকালয়ে আসায় স্থানীয় লোকজন বন বিভাগকে সংবাদ দিলে বন বিভাগের লোকজন গিয়ে আটক করে।
দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো.রফিকুজ্জামান শাহ্ নির্দেশ মোতাবেক কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
এসময় রামপাহাড় বন বিট কর্মকর্তা টিপু সুলতান,ফরেষ্টার সুব্রত কুমার দাশ ও বনকর্মী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.