কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা স্থগিত

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার একমাত্র কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ (সংশোধিত রেজিনং ও তারিখ ৩০/০১রাঙ্গা…তারিখ ১০/১/২০০৫ইং)।
এর বার্ষিক সাধারন সভাসহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ হতে বার্ষিক সাধারন সভা এবং বিগত বছরের আয়-ব্যয়,বার্ষিক অডিট প্রতিবেদন, নতুন সদস্য ভর্তি, বাজেট আলোচনাসহ বিবিধ কার্যক্রমের তারিখ আগামি ৮মে বিকাল ৩টায় সমিতি কার্যালয়ে নির্ধারন করে রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাকে চিঠি প্রদান করা হয়।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার উক্ত চিঠি পেয়ে মরনঘাতি করোনা ভাইরাস কারনে এবং বর্তমানে লকডাউন চলমান থাকায়, আগামি ৮মে কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির লিঃ এর বার্ষিক সাধারন সভাসহ সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পযন্ত স্থগিত করা হয়েছে বলে নির্বাহী অফিস সুত্রে জানা যায়।
এদিকে কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায়সমিতি লিঃ এর ভারপ্রাপ্ত সভাপতি লোকমান আহমদের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ কার্যক্রম বন্ধের সত্যতা স্বীকার করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.