কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটি কাপ্তাই মৎস্য দপ্তর কর্তৃক মাছের পোনা পুকুরে অবমুক্ত ও ২৬টি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তর রাজস্ব খাতের আওতায় সদর পুকুরে ১০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া ২৬টি প্রতিষ্ঠান জলাশয় সমিতিকে ১৭১ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।
উপজেলা সদর পুকুরে মাছ অবমুক্ত ও বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান,মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা মৎস্য অফিসার রকি শেখ মোহাম্মদ এরশাদ ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেনসহ উপজেলা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.