কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটি কাপ্তাইয়ের লকগেইট কুড়ম হতে নুরুনবী কাঞ্চন (২৬) নামের ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় লকগেইট তাকে গ্রেফতার করা হয়। আসামি কাঞ্চন ৪নং ইউপির ৫নং ওয়ার্ডের লকগেইট কড়ুম এলাকার ইউনুস আলীর ছেলে।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে ২ বছরের সাজা,৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
সে দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিলো। আসামিকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৪৭
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.