কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির চন্দ্রঘোনা-রাজস্থলী সড়কের বাঙ্গালহালিয়া শফিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ওপ্রুইচিং মারমা (১৮) নামের স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
নিহত ওপ্রুইচিং মারমা বিলাইছড়ি উপজেলার পারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে।
সে চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী বলে জানান স্কুলের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা।
আহত মওইচিংথুই মারমা কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর হরিনছড়া এলাকার বাসিন্দা, সে বাঙ্গালহালিয়া কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এই ঘটনায় মোটরসাইকেল চালক কাঞ্চন তনচংগ্যা আহত হন।
শুক্রবার (১৮ জুন) সোয়া সকাল ৯ টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোঃ ইসমাইল ও ইকবাল হোসেন জানান, মোটরসাইকেল (চট্ট মেট্টো হ ১১-৫৪০৪)যোগে ৩ জন রাজস্থলি থেকে বাঙ্গালহালিয়া বাজারের দিকে আসার পথে শফিপুর গ্রামের কুদুমছড়া আবাসিক এলাকায় পিছন দিক থেকে একটি চাঁদের গাড়ী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এইসময় তারা ৩ জন রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালকসহ ৩ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওপ্রুইচিং মারমাকে মৃত ঘোষণা করেন।
আহত ২ জনের অবস্থা আশংকামুক্ত। তারা বর্তমানে খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি আছে।
চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.