কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় এবং সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে মাটিবিহীন গাছ ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। চলতি বর্ষা মৌসুমে যে কোন সময় মাটি ধসে গাছ পড়ে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সরজমিনে দেখাযায়, কাপ্তাইয়ে বিভিন্ন এলাকায় এবং কাপ্তাই -চটগ্রামের প্রধান সড়কের ওপর লগগেইট এলাকা হতে বড়ইছড়ি পযন্ত অনেক গাছের মাটি সরে গিয়ে শিকড় বাহির হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সড়কের নিচ দিয়ে চলাচল করছে কাপ্তাই -চটগ্রামের বাণিজ্যিক সহ ব্যাক্তিগত যান চলাচল। যান চলাচলে যে কোন সময় মাটি ধসে ঐ সকল ঝু্ঁকিপূর্ণ গাছ পরে প্রাণ হানির ঘটনার আশঙ্কা করছে চালকরা। এছাড়া কাপ্তাইয়ের লগগেইট, ঢাকাইয়া কলোনী, বারঘোনা, শিলছড়ি অনেক ঝুঁকিপূর্ণ গাছের নীচে বসবাস করছে লোকজন। কাপ্তাইয়ের আটো রিকশাচালক সমিতির সম্পাদক মোঃ ইমান আলী জানান,আমরা কাপ্তাই -চটগ্রামের সড়ক দিয়ে প্রতিদিন গাড়ি চালাই অনেক ভয়ের মাঝে। বিশেষ করে কাপ্তাই লগগেইট এলাকায় বেশ কয়েকটি গাছ মাটি বিহীন ঝুঁকিপূর্ণ ভাবে হেলে পড়েছে। এ গাছগুলো বনবিভাগ চিহ্নিত করে অপসারণ না করলে যে কোন সময় সড়কে গাছ পরে প্রাণহাণী ঘটতে পারে বলে আশঙ্কা করছে।গত বর্ষা মৌসুমে ও সড়কের ওপর গাছ পরে সকল ধরনের যান চলাচন বন্ধ হয়ে যায়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিল উল রহমানের নিকট এ ঝুঁকিপূর্ণ গাছের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তাগণ দেখে কার্যকর ব্যবস্থা নিবে বল উল্লেখ করে।
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫৯
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.