কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫ টি মামলায় ৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২ জুন) কাপ্তাইয়ের রেশন বাগান পুলিশ চেকপোস্ট এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ী চলাচল ও অন্যান্য অপরাধে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৬ টি মামলায় ৭ হাজার ২শ টাকা এবং দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ২ টি মামলায় ৫শ টাকা এবং দণ্ডবিধি ২৬৯ ধারায় ৭ টি মামালায় ১৫শ টাকা সহ সর্বমোট ২৫ টি মামলায় ৯ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন।রেশন বাগান চেক পোষ্টের পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.