কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে অহেতুক কাপ্তাই প্রবেশ, সড়ক পরিবহন আইন এবং দন্ডবিধি আইনসহ বিভিন্ন অপরাধে ১৫ টি মামলায় ৪৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২৩ মে) বিকাল ৪ টা হতে ৫. ৩০ পর্যন্ত কাপ্তাই উপজেলার প্রবেশমুখ রেশম বাগান পুলিশ চেকপোস্টে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।
এসময় সড়ক পরিবহন আইনে ৩টি মামলায় একহাজার ৫শ’ টাকা বাংলাদেশ দন্ডবিধির ২৬৯ ধারায় ১০টি মামলায় ৩হাজার টাকা, ১৮৮ ধারায় ২টি মামলায় ৪০০ টাকা সহ মোট ৪৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.