কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে শিলছড়িস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মার্মা, কাপ্তাই উপজেলা মহিলাদলের সভানেত্রী পারুল বেগম, কাপ্তাই উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইব্রাহিম শহিদ মানিক, কাপ্তাই উপজেলা যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য নুরুল আলম, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকদলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাপ্তাই উপজেলা কৃষকদল নেতা মো.ইকবাল হোসেন মাসুদ।
পরে স্থানীয় মসজিদে দেশনেত্রী খালেদা জিয়া, তারেক জিয়াসহ সকলের জন্য দোয়া করা হয়।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৭
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.