কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটি কাপ্তাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র, করোনা সুরক্ষা সামগ্রী এবং পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি।
কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুনের সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কাপ্তাই নৌবাহিনী স্কুলের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি ।
প্রতিযোগিতায় কাপ্তাইয়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট হতে ১০ম শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থী অনলাইনে অংশ নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.