কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ” দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি ( এসওডি) অবহিতকরণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মঙ্গলবার সকাল ৯টায় সভাটি অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা রোকনুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান।
প্রধান অতিথি ছিলেন দুর্যোগ বিষয়ক মন্ত্রনালয়ে যুগ্নসচিব( প্রশাসন) আবুল বায়েছ মিয়া। বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ও সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হাসান চৌধুরী ও কর্মশালার সমন্বয়কারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান। এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিব, ধর্মীয় নেতৃবৃন্দসহ পেশার ৫০ লোকজন অংশ গ্রহণ করে।
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.