কাপ্তাই প্রতিনিধিঃ
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার (৩০মে) শিলছড়িস্থ দলিয় কার্যালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহম্মদ স্বপন, সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মার্মা, সিনিয়র যুগ্মসম্পাদক মোঃ আবুবক্কর সিদ্দিক আবু, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি একরামুল হক, সাধারন সম্পাদক নাসির উদ্দিন চৌধরী, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মায়রাম তঞ্চঙ্গা মেম্বার, রাইখালি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বার, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবউদ্দিন, কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ জাহিদুল ইসলাম মেম্বার, সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মার্মা, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলী রাসেল, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজউদ্দিন আকাশ, উপজেলা মহিলাদলের সভানেত্রী পারুল আক্তার পারুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক ফিরোজ আলম।
কাপ্তাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, ওলামাদল, তাতিদল, মৎসজীবিদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও উপজেলাস্থ ০৫টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সকল কমীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.