কাপ্তাই প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার, জেটিঘাট, বড়ইছড়ি বাজার, বারঘোনিয়া গেইট এবং রাইখালী বাজারে করোনা নিয়ে সচেতনতামূলক সড়ক প্রচারণা করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে সোমবার (১৪ জুন) সকাল ১০ টায় প্রচার কার্যক্রম শুরু হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিনব্যাপী প্রচার কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি।
এ সময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন, ডাঃ কামরুল হাসান, প্রজেক্টের মনিটরিং সুপারভাইজার রিপন আহমেদ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমনরোধে মাস্ক পরিধান, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত পরিস্কার করা, ভীড় এড়িয়ে চলা, নূন্যতম ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা আক্রান্ত রোগীদের কোয়ারান্টাইন সহ স্বাস্থ্যবিধী মেনে চলার জন্য প্রচার প্রচারনা চালানো হয়।
এইছাড়া নাটক, গণউদ্বুদ্ধকরণ সংগীত এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়।
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.