কাপ্তাই প্রতিনিধি:
করোনায় ক্ষতিগ্রস্থ রাঙামাটির কাপ্তাই উপজেলায় পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনা কর্মসূচীর আওতায় ঋণ বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের (বিআরডিবি) উদ্যোগে বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঋণ সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এবং ইউসিসিএ এর সভাপতি স্বপন বড়ুয়া।
অনুষ্ঠানে ১৪ জন সমবায়ীকে ক্ষুদ্র ব্যবসা কর্মকান্ডে স্বাবলম্বী করার লক্ষ্যে সর্বমোট ২৮ লাখ ৫০ হাজার টাকার প্রথম পর্যায়ে ঋণ বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.