নিজস্ব প্রতিবেদকঃ শেষ মুহূর্তে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করে নাটকীয়তার আভাস দেন বাদল রায়। তৈরি হয় নানা গুঞ্জন। তবে সব গুঞ্জনে ঘি ঢেলে, আরো একবার নির্বাচিত হলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনই।
রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে হওয়া নির্বাচনে জিতেছেন তিনি।
শনিবার বিকেল ৩টা থেকে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন।
সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন। মোট ৯৫টি ভোট পেয়ে আবারো সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন।বাদল রায় পেয়েছেন ৩৫টি ভোট। মাত্র ১টি ভোট পেয়েছেন আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক।
নতুন মেয়াদে বাফুফের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী তার নামের পাশে জমা পড়েছে ৯১ ভোট এবং প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট। কাজী সালাউদ্দিনের মতো তিনি টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি হলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.