কাউন্সিলর নাছিমা বকুলের ভাগ্নি ৬ হাজার ইয়াবাসহ ধরা

সংবাদদাতা:
কক্সবাজার পৌরসভার কাউন্সিল শহরের বাহারছড়ার বাসিন্দা নাছিমা আকতার বকুলের বড় ভাই আনোয়ারের মেয়ে তানিয়া ইয়াবাসহ ঢাকায় আটক হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ ৬ হাজার ইয়াবাসহ তাকে আটক করেন বলে জানা গেছে।
তানিয়া’র এক নিকটাত্মীয় জানান, আটকের সময় তার ভাই ইমরানও ছিল। তবে ইমরানকে ছেড়ে দেয়া হলেও তানিয়াকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।
তবে স্থানীয় বিশ্বস্ত সুত্রে জানা গেছে, ইয়াবাসহ আটকের পর ছেড়ে দেওয়া ইমরান কিছুটা শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগে তাকে দিয়েই বহণ করানো হয়।
এদিকে স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, ওই মহিলা কাউন্সিলর প্রায় প্রতিনিয়ত রাজধানীসহ বিভিন্ন জেলায় বেড়াতে যাওয়া কথা বলে রিজার্ভ নোহা, মাইক্রো নিয়ে তার বড়ভাই আনোয়ারের কন্যা আকলিমা, তানিয়া ও ছেলে ইরফান, কাউন্সিলরের ছেলে এ্যানিসহ অন্যান্যদের নিয়ে ইয়াবা পাচার করে আসছে।
তারা আলাদাভাবে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে। ঢাকায় ইয়াবাসহ আটক তানিয়ার বোন অর্থাৎ নাসিমা বকুলের বড় ভাই আনোয়ারের কন্যা আকলিমা খুরুশকুল থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করেন বলেও স্থানীয় বিভিন্ন সুত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.