নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিন বার নির্বাচিত কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ করোনা আক্রান্ত হয়েছেন। ২ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে তাঁর নমুনা টেস্ট রিপোর্ট পজেটিভ আসে।
কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ এর ঘনিষ্ঠজন তরুন রাজনীতিবিদ ছুরত আলম বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। মরহুম রাজনীতিবিদ শামশুল হুদা ছিদ্দিকীর সন্তান কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ গত প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে শরীরে বিভিন্ন উপসর্গ অনুভব করছিলেন। তাঁর দেহে করোনা শনাক্ত হওয়ার পর ২ জুন রাতে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়ে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কক্সবাজারের বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া, সামাজিক ও কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ এর সুস্থতার জন্য তাঁর সহধর্মিণী রোজী ছিদ্দিকী মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন।
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৫

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.